সারা বিশ্বে সাদা চিনিকে white poison (সাদা বিষ) বলে মন্তব্য করে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। পক্ষান্তরে লাল চিনি (Brown Sugar) স্বাস্থ্যসম্মত বটেই উপকারি। লাল চিনি সরাসরি আখ থেকে তৈরি অপরিশোধিত চিনি। লাল চিনিতে থাকে আখের সব উপাদান। যেমনঃ শর্করা, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, ম্যাঙ্গানিজ, উপকারী অ্যামাইনো অ্যাসিড, জিঙ্ক, থায়ামিন, রাইবোফ্লেবিন, ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি।